Wikipedia

সার্চ ফলাফল


 আপনার কম্পিউটারে Password ভুলে গিয়েছেন? নিন্মের পদক্ষেপ গুলি অনুসরন করেন।

Command Prompt দিয়ে রিসেট ( অ্যাডভান্সড ইউজারের জন্য )

অধিকাংশ ক্ষেত্রেই এই পদ্ধতিতে সমাধান পেয়ে যাবেন। আপনি যদি একটু টেকনিক্যাল হন এবং কমান্ড লাইন নিয়ে কাজ করতে পারেন, তাহলে Command Prompt ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করা সম্ভব। 

কীভাবে করবেন:

১. প্রথমে Windows এর লগইন স্ক্রিনে আসুন।
২. Shift
চাপ দিয়ে ধরে Restart করুন, এতে Advanced Startup Options চালু হবে।
৩.
এখানে Troubleshoot > Advanced options > Command Prompt সিলেক্ট করুন।
৪.
কমান্ড প্রম্পটে নিচের কমান্ডটি টাইপ করুন 

copy C:\Windows\System32\Utilman.exe C:\Windows\System32\Utilman.exebak

৫. এরপর Enter দিলে “1 file(s) copied” লেখা উঠবে। এখন আবার নিচের কমান্ডটি লিখুনঃ 

copy C:\Windows\System32\cmd.exe C:\Windows\System32\Utilman.exe /y

৬. এবারও Enter দিলে “1 file(s) copied” লেখা উঠবে। এরপর স্বাভাবিকভাবে কমান্ড প্রম্পটের উইন্ডো বন্ধ করে “Continue” তে ক্লিক করলে সিস্টেম একবার রিবুট নিবে। 

৭. এরপর পাসওয়ার্ড স্ক্রিনের ডান পাশের নিচে Accessibility তে ক্লিক করলে আবার কমান্ড প্রম্পট চালু হবে। এবার এখানে লিখুনঃ 

net localgroup administrators

Inter দেবার পর আপনার পিসিতে থাকা সকল Administrator নাম দেখাবে। 

এরপর টাইপ করুনঃ

net user (স্পেস দিয়ে Administrator উইজারনেম লিখুন) এরপর (আবার স্পেস দিয়ে স্টার সাইন “*” দিন )

যেমনঃ net user vertech * 

১০ এরপর নতুন পাসওয়ার্ড দিতে বলবে। সাবধানে পাসওয়ার্ড দিবেন কারন এখানের ব্লাক স্ক্রিনে পাসওয়ার্ড দেখা যাবে না। Enter দিলে আবার পাসওয়ার্ড রিটাইপ করতে বলবে। 

১১ এরপর কমান্ড প্রম্পট বন্ধ করে নতুন পাসওয়ার্ড দিলেই ল্যাপটপ চালু হবে। 

১২ এবার কমান্ড প্রম্পট- যে চেঞ্জ গুলো করেছিলাম সেগুলো ঠিক করতে হবে। ল্যাপটপ লক করার পর পূর্বের মতো shift চাপা অবস্থায় Restart দিন। এখান থেকে Troubleshoot > Advanced options > Command Prompt সিলেক্ট করে লিখুনঃ 

copy C:\Windows\System32\Utilman.exebak C:\Windows\System32\Utilman.exe 

১৩ Enter চেপে YES লিখুন। 

১৪ ব্যাস এবার কাজ শেষ। কমান্ড প্রম্পট কেটে “Continue” তে ক্লিক করে, নতুন পাসওয়ার্ড দিয়ে ল্যাপটপে লগ ইন করুন। 

মনে রাখবেন:

·         এক্ষেত্রে Username ঠিকঠাক জানা থাকতে হবে।

·         এই পদ্ধতি শুধুমাত্র Administrator পারমিশন থাকলে কাজ করবে।

·         সতর্কতার সঙ্গে কাজ করুন, ভুল কমান্ড দিলে সিস্টেমে সমস্যা হতে পারে।

Local Account এর জন্য Password Reset Disk

যদি আপনি উইন্ডোজে Local Account ব্যবহার করেন এবং আগে থেকে Password Reset Disk তৈরি করে রাখেন, তাহলে পাসওয়ার্ড ভুলে গেলেও খুব সহজে ল্যাপটপ খুলতে পারবেন।

কীভাবে করবেন?
১. লগইন স্ক্রিনে পাসওয়ার্ড ভুলে যাওয়ার পর “Reset Password” অপশন দেখতে পাবেন।
২.
সেখানে ক্লিক করলে Password Reset Wizard চালু হবে।
৩.
আপনার তৈরি করা Password Reset Disk (যেমন USB ফ্ল্যাশ ড্রাইভ) কম্পিউটার থেকে সংযুক্ত করুন।
৪.
উইজার্ডের নির্দেশনা অনুসরণ করে নতুন পাসওয়ার্ড সেট করুন।
৫.
সবশেষে নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

এই পদ্ধতি ব্যবহার করার জন্য অবশ্যই আগে থেকে Password Reset Disk তৈরি রাখা জরুরি।

Security Questions দিয়ে রিসেট

যদি আপনি উইন্ডোজে Local Account ব্যবহার করেন এবং প্রথমে পাসওয়ার্ড সেটআপের সময় সিকিউরিটি প্রশ্ন সেট করে থাকেন, তাহলে পাসওয়ার্ড ভুলে গেলেও সহজে রিসেট করতে পারবেন।

কীভাবে করবেন:

১. লগইন স্ক্রিনে ভুল পাসওয়ার্ড দিলে “Reset password” অপশন আসবে।
২.
সেটিতে ক্লিক করুন।
৩.
আপনার সেট করা সিকিউরিটি প্রশ্নগুলোর একে একে উত্তর দিন।
৪.
সঠিক উত্তর দিলে নতুন পাসওয়ার্ড সেট করার অপশন আসবে।
৫.
নতুন পাসওয়ার্ড লিখে কনফার্ম করুন এবং লগইন করুন।

যদি আগে থেকে সিকিউরিটি প্রশ্ন সেট করে রাখা থাকে, এই পদ্ধতি কেবল তখনই কাজ করবে। আরও পড়ুন নতুন ল্যাপটপ কেনার পর করণীয়

macOS ল্যাপটপের পাসওয়ার্ড আনলক করার উপায়

অ্যাপলের এডভ্যান্সড সিকিউরিটি সিস্টেমের কারনে ম্যাকবুকের পাসওয়ার্ড শুধু নির্দিষ্ট কিছু পদ্ধতিতেই রিসেট করা যায়। চলুন দেখে নেই সেগুলোঃ 

Apple ID দিয়ে রিসেট

যদি আপনার ম্যাকবুক Apple ID এর সাথে কানেক্ট থাকে, তাহলে পাসওয়ার্ড রিসেট করা খুব সহজ।

এক্ষেত্রেঃ
১. লগইন স্ক্রিনে কয়েকবার পাসওয়ার্ড ভুল দিলে  “Reset using Apple ID” অপশন আসবে।
২.
সেটি ক্লিক করে আপনার Apple ID পাসওয়ার্ড দিন।
৩.
নির্দেশনা অনুসারে নতুন পাসওয়ার্ড সেট করুন।
৪.
এরপর নতুন পাসওয়ার্ড দিয়ে ম্যাকবুকে লগইন করুন।

Recovery Mode ব্যবহার

যদি Apple ID দিয়ে রিসেট সম্ভব না হয়, তাহলে Recovery Mode চেষ্টা করতে পারেন।

যেভাবে করবেনঃ
১. ম্যাকবুক বন্ধ করুন।
২. Power
বাটন চেপে ধরে রাখুন (বা Intel ম্যাক হলে Command + R) যতক্ষণ না macOS Utilities স্ক্রিন আসে।

৩. এখান থেকে সেটিং যান। এরপর এডমিনে Apple ID দিয়ে লগ ইন করুন।
৪.
উপরের মেনু থেকে Utilities > Terminal যান।
৫.
টার্মিনালে টাইপ করুন: reset password এবং Enter দিন।
৬.
স্ক্রিনের নির্দেশনা অনুযায়ী নতুন পাসওয়ার্ড সেট করুন।
৭.
এরপর ম্যাকবুক রিস্টার্ট করে নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ